পাকিস্তানের আসিফ আলির আলাদা পরিচিতি আছে হার্ডহিটিং ব্যাটসম্যান হিসেবে। ব্যাটসম্যান হিসাবে বলারের হাত থেকে আসা বলকে জোরে মারতেই পারেন কিন্তু বোলারকে তো নয়! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তেমন এক দুর্ঘটনাই প্রায় ঘটিয়ে ফেলছিলেন আসিফ আলি!
সিপিএলে এবার জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলছেন আসিফ। গায়ানা আমাজনের ক্যারিবীয়ান বোলার কেমো পলকে খেলতে গিয়ে লং অনে দুর্দান্ত এক ক্যাচে আউট হন পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলি। মাত্র ৩ রানে এভাবে আউট হওয়ার পর আর রাগটা সামলাতে পারেননি আসিফ আলি।
এর মধ্যে আবার সেন্ড-অফ দিচ্ছিলেন কেমো পল দুই হাত প্রসারিত করে। ক্ষোভে পলের মুখের অনেকটা কাছে দিয়ে ব্যাটটা ঘুরিয়ে নিয়ে যান আসিফ, যেটা আরেকটু হলে ক্যারিবীয় পেসারের মুখে লেগে যেতো।
ভিডিওতে দেখা যায়, এমন ঘটনা দেখে ওঠে দাঁড়ান ম্যাচ রেফারি রিয়ন কিং। সঙ্গে সঙ্গেই ধারাভাষ্যকাররা বলতে থাকেন, শাস্তির মুখে পড়তে পারেন আসিফ। যে কাণ্ড ঘটিয়েছেন, শাস্তি তো হওয়ারই কথা।
ভিডিওটি দেখতে এখানে ক্লীক করুন
বার্তা বাজার কে.কে