ডিসি সুলতানার নির্দেশেই মধ্যরাতে সাংবাদিক নির্যাতন- তদন্ত কমিটি

মধ্যরাতে নিজ একজন সাংবাদিককে বাড়ি থেকে ধরে এনে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করা ও সাজা দেয়ার ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। জানা যায়, সাংবাদিক নির্যাতনের ঘটনাটি তার সরাসরি তার নির্দেশেই হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা ও রংপুরের অতিরিক্ত বিভাগীয় পুলিশ কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা।

আজ (বুধবার) ঘটনার পুরো তদন্ত শেষে মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করা প্রতিবেদনে শেষে এসব জানান। এসময় তিনি আরও বলেন, গত ১৪ মার্চ মধ্যরাতে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনার মাধ্যমে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে ঢুকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ডিসি সুলতানা পারভীনের সরাসরি নির্দেশে তার অধীনস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন। এমন ঘটনা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক আরিফুল ইসলামকে ওইদিন ডিসি অফিসে নিয়ে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করা হয়। তারপর প্রশাসনের মোবাইল কোর্ট বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া তার বাড়িতে আধা বোতল মদ এবং গাঁজা পাওয়ার মিথ্যা নাটকও সাজানো হয়েছিল। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর