আবাসিক হোটেলে শিক্ষার্থীকে দফায় দফায় গণধর্ষণ, গ্রেফতার ২

বন্ধুর সঙ্গে কুয়াকাটায় বেড়াতে গিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার ওই মেয়ের বাড়ি বরগুনার আমতলী উপজেলার পৌরসভা এলাকায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ এনে আমতলী থানায় গতকাল(মঙ্গলবার) থানায় একটি মামলা করেছেন।

আর এ ঘটনায় জড়িত জিসান ওরফে সোহেল (১৮) ও ভাড়াটিয়া মোটরসাইকেল চালক সাগরকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, জিসান সম্পর্কে ছাত্রীর বন্ধু হয়। সোমবার রাতে কুয়াকাটার আবাসিক হোটেল রাজু ও সাগর নীড় হোটেলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ জানায়, মোবাইলে কথোপোকথনের মাধ্যমে পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর ছেলে জিসান ওরফে সোহেলের সঙ্গে বন্ধুত্ব হয় ওই ছাত্রীর। জিসানের সাথে মেয়েটিন প্রায় সময়ই মোবাইলে কথা হতো। এক পর্যায়ে জিসান দেখা করার প্রস্তাব দেয়। গত সোমবার শেষ বিকেলে জিসান ওই শিক্ষার্থীর সাথে দেখা করতে আমতলী পৌর এলাকার বাসা সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে গিয়ে কল করে।

এরপরই বাসা থেকে বেরিয়ে ওই শিক্ষার্থী জিসানের সাথে দেখা করে। এসময় জিসান তার সাথে ঘুরতে যাবার আবদারে অটোরিকশায় টেনে তুলে খুড়িয়ার খেয়াঘাটের দিকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা ভাড়াটিয়া মোটরসাইকেলে কিছু বুঝে উঠার আগেই টেনে তুলে। এসময় আপত্তি তুললেও মোটরসাইকেল চালক দ্রুতগতিতে চালিয়ে কুয়াকাটায় নিয়ে যায়।

এরপর রাত আটটার দিকে কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত আবাসিক হোটেল রাজুতে যায় এবং সেথানে ২০৩ নম্বর কক্ষে উঠায়। এরপর রুমের ভিতর জিসান ওরফে সোহেল ও সাগরসহ ৫ জনে মিলে প্রথম দফায় ধর্ষণ করে ওই শিক্ষার্থীকে। তারপর তারা এক ঘণ্টা পর হোটেল রাজু’র কক্ষ থেকে বেরিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ ডাক বাংলো সংলগ্ন আবাসিক হোটেল সাগর নীড়’র নীচ তলায় এ-ফোর ও এ-ফাইভ নামে দুটি কক্ষ ভাড়া নিয়ে রাতভর পাঁচ যুবক মিলে ধর্ষণ করে ওই ছাত্রীকে। সকালে তাকে আমতলী পাঠিয়ে দেয়। সেখান থেকে বাড়িতে গিয়ে মায়ের কাছে এ ঘটনা জানায়।

আর এ ঘটনায় আমতলী থানা পুলিশের ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার প্রমাণ পাওয়া গেছে। দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের চিহ্নিতকরণ ও গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর