ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে মোজাম্মেল হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
বুধবার(২৬ আগস্ট) দুপুরে হালুয়াঘাটের বাহিরশিমূল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজ্জাম্মেল হোসেন উপজেলার আমতৈল ইউনিয়নের চকেরকান্দা গ্রামের জহিরুল ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, মোজাম্মেল স্থানীয়ভাবে বিদ্যুতের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আজ দুপুরে মিটারের সংযোগ দেওয়ার জন্য খুঁটিতে উঠলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকেন। পরে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর হালুয়াঘাট উপজেলা কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/কে.জে.পি