ট্রেনে এখনই চাদর, কম্বল ও বালিশ নয়

ট্রেনের উচ্চশ্রেণির যাত্রীদের জন্য চাদর, কম্বল ও বালিশ সরবরাহের সিদ্ধান্ত বদল করেছে বাংলাদেশ রেলওয়ে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামী ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর, কম্বল ও বালিশ সরবরাহ করা হবে। কিন্তু আজ বুধবার (২৬ আগস্ট) এখনই এ সুবিধা চালু হচ্ছে না বলে রেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর-কম্বল ও বালিশ সরবরাহ করা হবে না। বিদ্যমান বেডিং চার্জ টিকিটের মূল্য থেকে বাদ দিতে হবে। স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে গত ৩১ মে থেকে করোনাকালীন ট্রেনের ভেতরে এই সার্ভিস বন্ধ রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর