কলকাতা নাইট রাইডার্সে মেসি!

মেসি বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে অনেক ক্লাবের। নিজেদের দেলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ইউরোপের ক্লাবগুলো। তার থেকে বাদ যাচ্ছে না ক্রিকেট ক্লাবগুলো। যেমনটা চাইছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আইপিএলের ক্লাব কেকেআরেরও মাথাচাড়া দিয়ে উঠেছে, মেসিকে দলে পাওয়ার বাসনায়।

এই আর্জেন্টাইন ফুটবলারের বার্সা ছাড়ার খবর শোনার পর তারা ফটোশপ করে কেকেআরের জার্সি পরিয়ে দিয়েছে মেসিকে। টুইটে লিখেছে, ‘মিস্টার মেসি, পার্পল-গোল্ডের জার্সিটা পরলে কেমন হবে?’

শুধুই কি কেকেআর? ভারতের আইলিগের ফুটবল ক্লাব গকুলাম এফসিও মেসিকে বার্সেলোনার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে তাদের দলে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছে। এসবই যে অলীক কল্পনা, সেটি কারও না বোঝার কথা নয়।

ছবি দেখতে ক্লিক করুন

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর