আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক মো.মজনুর (৩০) চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু করেছে আজ। বিচার প্রক্রিয়া শুরু করেন ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম কামরুনাহার।
বিচারের বিষয়টি নিশ্চিত করেন ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ। শুনানির সময় আদালতে সরাসরি হাজির করা হয়নি আসামি মজনুকে। তাকে কারাগার থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে উপস্থিত দেখানো হয়। আদালত থেকে তাকে বিচারক ভাচ্যুয়ালি অভিযোগ পাঠ করে শোনান, অভিযোগ শোনার পর তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
পরবর্তী বিচারকার্য ৯ সেপ্টেম্বর ঠিক করেন বিচারক। আদালতে শুনানিকালে আসামি মজনুর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল না। তবে ভুক্তভোগীর পক্ষে আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী আব্দুর রশিদ শুনানি করেন। এ ছাড়া শুনানির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা নুজহাত উপস্থিত ছিলেন।
এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি ধর্ষণ মামলায় গ্রেফতার হন মজনু। এরও আগে গত ৬ জানুয়ারি ভিকটিমের অধ্যক্ষ বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা দায়ের করেন।
কেএস/বার্তাবাজার