আতঙ্কিত হওয়ার কারণ নেই। মানবতার নেত্রী শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। সেদিন যদি আশ্রয় না দিতেন তাহলে নাফ নদীতে মানুষগুলোর আত্মাহুতি দেওয়ার মতো অবস্থা হয়েছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।
আজ বুধবার(২৬ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়নি তারা আহাম্মকের স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার চৌকস ও বিচক্ষণ পররাষ্ট্রনীতির কারণে এই রোহিঙ্গারা ফেরত যাবে। কোনো রাজনীতি করার সুযোগ আপনাদের দেয়া হবে না। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নতজানু পররাষ্ট্রনীতি মানে না বলেই শেখ হাসিনা আজ বিশ্বনেতায় পরিণত হয়েছেন।’
তিনি আরও বলেন, সংগঠনের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, ১৫ আগস্ট যারা ঘটিয়েছিল, একাত্তরে যারা পরাজিত হয়েছিল, আন্তর্জাতিক সাম্রজ্যবাদ, পাকিস্তানি গোষ্ঠী তারা চুপ করে বসে নেই।
বার্তাবাজার/কে.জে.পি