রাজধানীতে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর মিরপুরে জাতীয় মুকুল ফৌজ মাঠে দুজন বীর মুক্তিযোদ্ধার হাত দিয়ে তিনটি চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময়, যেসব নগরবাসী তাদের বাড়ির ছাদবাগান করবে, তাদের জন্য ১০ শতাংশ করছাড়ের ঘোষণা দেন ডিএনসিসি মেয়র। উদ্বোধনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন, নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেন।
বুধবার সন্ধ্যায় নাগরিক ঢাকার এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘সবুজে সাজুক ঢাকা’ স্লোগান নিয়ে চলমান বৃক্ষরোপণ অভিযানের আওতায় ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে বনায়নের সহায়তায় ধাপে ধাপে বনজ, ওষধি ও ফলদ- এই তিন ধরনের গাছ লাগাবে নাগরিক ঢাকা।
বার্তা বাজার / ডি.এস