দিনে দিনে একঘরে হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র

দিনে দিনে একঘরে যুক্তরাষ্ট্র হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জারিফ। একগুঁয়েমির কারণে বিশ্ব সংস্থায়ও আমেরিকা আবারও একঘরে এবং অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল সংক্রান্ত স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার দাবি জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। -খবর গার্ডিয়ানের।

সেই প্রসঙ্গ উল্লেখ করে জারিফ মঙ্গলবার রাতে এক টুইটবার্তায় লিখেছেন, পম্পেওর আইন লঙ্ঘনকারী দাম্ভিকতা আমেরিকাকে আরেকবার জনবিচ্ছিন্ন করেছে।আমেরিকা তার বেআইনি আবেদনের ব্যাপারে শুক্রবারের বৈঠকে আলোচনা অনুষ্ঠানের বিরোধিতা করলেও গতকাল মঙ্গলবার এ পরিষদের বৈঠকে উপস্থিত সদস্য দেশগুলো মার্কিন আবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের এখন পেশিশক্তি দেখানোর আচরণ পরিহার করার সময় এসে গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর