ফেনীতে দুই মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের সময় বুধবার সকালে ফেনীতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্তণ অধিদপ্তর। বুধবার ভোরে ফেনীতে সেন্টমার্টিন পরিবহন ও শ্যামলী পরিবহনের দুটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মো: তোতা খলিফার ছেলে মো: ফজলুর রহমান (৩০) ও বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার মো: ইস্কান্দার শেখের ছেলে মো: সাকিব শেখ (২২)।

কক্সবাজার থেকে ঢাকা ধানমন্ডিতে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে একটি টিম ফেনী শহরের মহিপাল ও লালপোলে অবস্থান নেন বুধবার মধ্যরাত থেকে।

জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকা ধানমন্ডিতে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৬ টায় প্রথমে ফেনীর লালপোল এলাকায় সেন্টমাটিন পরিবহনের একটি বাসে তল্লাশী করে ফজলুর রহমানের কাছ থেকে শুটকির সাথে অভিনব কায়দায় রাখা ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করে। একই দিন সকাল ৮ টার সময় দ্বিতীয় দফা মহিপালে মো: সাকিব শেখের দেহ তল্লাশী করে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, ইয়াবার গন্ধ আড়াল করতে কৌশলে ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবা পাচারের সময় সাথে শুটকি পরিবহন করে । আটককৃত দুই ইয়াবা ব্যবসায়ীর নামে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর