প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর, বেতন নতুন গ্রেডে উন্নীত

প্রাথমিক শিক্ষদের জন্য সুখবর। সরকাররি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষদের বেতন গ্রেড উন্নীত করা হয়েছে। প্রধান শিক্ষকদের বেতন ১১তম ও সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত করা হয়েছে। তাছাড়াও সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি প্রক্রিয়া চলছে ৬৫ হাজার ৬২০টি বিদ্যালয়ে। তাদের দেওয়া হবে ১২তম গ্রেড। আগামী দিনে আরো উন্নয়ন করা হবে শিক্ষদের বেতন গ্রেড।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন। তিনি করোনাকালে শিক্ষার অবস্থা ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি গত দেড় বছরের অর্জনসহ নানা দিক নিয়ে কথা বলেছেন।

প্রতিমন্ত্রী জাকির হোসেন শিক্ষক নিয়োগের ব্যাপারে গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করার ব্যাপারে সম্মতি দিয়েছেন।

শিক্ষক নিয়োগের ব্যাপারে গণমাধ্যমটিকে জানান, দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চা;লুর ব্যাপারে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহকারী শিক্ষকের নতুন জাতীয়করণকৃত ২৬ হাজার ১৯৩ প্রাথমিক বিদ্যালয়ে সমানসংখ্যক পদ সৃষ্টি হয়েছে। এ ছাড়া শিগগিরই ৪০ হাজার শূন্য পদ মিলিয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর