স্কুলের শ্রেণিকক্ষে মুরগির খামার, খেলার মাঠে সবজি চাষ!

করোনাভোইরাসের কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় অর্থনেতিক সংকটে পড়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার বেসরকারি বিদ্যালয়গুলো। এমন আর্থিক সংকট কাটিয়ে উঠতে কেনিয়ার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মুরগির খামার পালনের খবর পাওয়া গেছে।

সেখানকার আরেকটি শ্রেণিকক্ষে মুরগি পালনের পাশাপাশি শিশুদের খেলার মাঠে সবজি চাষও শুরু করেছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এই নাজুক পরিস্থিতিতে মুইয়া ব্রেথ্রেন স্কুল নামের একটি বিদ্যালয় কর্তৃপক্ষ মুরগি পালনের সিদ্ধান্ত নেয়। যে শ্রেণিকক্ষ একসময় মুখর ছিল শিশু-কিশোরদের কলতানে, এখন সেখানে গেলে মুরগির ডাক শোনা যাবে। শ্রেণিকক্ষের যে বোর্ডে একসময় গণিতের সূত্র লেখা ছিল, সেখানে এখন দেখা যাবে মুরগির টিকা দেওয়ার সূচি।

স্কুলটির মালিক জোসেফ মেইনা বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। গত মার্চে যখন দেশের সব বিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো। ব্যাংকের ঋণ তখনো শোধ হয়নি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, টিকে থাকতে কিছু একটা করতেই হবে। এই একটা কিছু করার তাগিদ থেকেই মুরগি পালনের সিদ্ধান্ত নেই।

ওই স্কুলটির কাছে রোকা প্রিপারেটরি নামের আরেকটি বিদ্যালয় মুরগি পালনের পাশাপাশি খেলার মাঠে সবজি চাষও শুরু করেছে।

রোকা প্রিপারেটরি স্কুলের মালিক জেমস কুঙ্গু বলেন, তাঁর বিদ্যালয়ের প্রাঙ্গণে চাষ করা সবজি এখন বিক্রির উপযোগী হয়ে উঠেছে। মুরগি পালন থেকেও আয় হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর