করোনায় আক্রান্ত হলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের সাবেক সহকারী জানান, জ্বর হওয়ার পর গাইয়ুম তাঁর করোনাভাইরাস পরীক্ষা করান। এতে তাঁর করোনা পজিটিভ পাওয়া যায়। তবে মামুন আবদুল গাইয়ুমের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। গাইয়ুম দীর্ঘ তিন দশক মালদ্বীপের ক্ষমতায় ছিলেন।

একইসাথে গাইয়ুম নিজের টুইটার অ্যাকাউন্টে করা এক বার্তায় লেখন, ‘আমি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছি। সর্বশক্তিমান মহান আল্লাহ আমাকে এবং অন্য সব অসুস্থ মানুষকে দ্রুত আরোগ্য লাভের এবং সুস্বাস্থ্যের ক্ষেত্রে করুণা করবেন।’

প্রেসিডেন্ট হিসেবে মামুন আবদুল গাইয়ুমের মেয়াদ ২০০৮ সালে শেষ হয়। এরপর থেকেই সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন তিনি। তিন দশক ক্ষমতায় থাকাকালে মামুন আব্দুল গাইয়ুমকে বরাবরই স্বৈরাচারি ছিলেন বলে দোষারোপ করে আসছে বিরোধীরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর