আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর জিয়া সরণি, জুরাইন, ধোলাইরপাড়সহ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

আজ বুধবার (২৬ আগস্ট) তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দুটি পৃথক শাট ডাউনের একটির জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জিয়া সরণি, জুরাইন, ধোলাইরপাড়, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদরাসা রোড, এ কে স্কুল রোড, মীর হাজারীবাগে এবং অন্যটির জন্য সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইরাকি কবরস্থান গলি ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণীর গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর