ভারী তুষারপাত ও প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় আফগানিস্তান ও পাকিস্তানে একদিনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যায় অসংখ্য ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় আফগানিস্তানে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) শুরু হওয়া বন্যায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্লাবিত হয়েছে বহু একর জমির ফসল।
নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় আশ্রয়ের সন্ধানে ছুটছেন অনেক মানুষ। ক্ষয়ক্ষতি মোকাবিলার পাশাপাশি বন্যার্তদের সহায়তায় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
প্রতিবছর এ সময়ে মৌসুমি বন্যার কবলে পড়ে আফগানিস্তানে এবং পাকিস্তানের বহু মানুষের মৃত্যু হয়।
সিন্ধু প্রদেশে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় খায়বার প্রদেশে ২৩, বেলুচিস্তানে ১৫ এবং পাঞ্জাবে ৮ প্রাণ হারিয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি