পাবনায় বকেয়া বেতনের দাবিতে সুগার মিলের শ্রমিকদের বিক্ষোভ

পাবনা দাশুড়িয়া সুগার মিলের শ্রমিক কর্মচারিদের ৬ মাসের বেতন-ভাতাসহ আখ চাষিদের ১১ কোটি টাকা বকেয়ার পরিষদের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ও আখচাষীরা।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সুগার মিলের প্রধান ফটকে ও অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। দফায় দফায় শ্রমিকরা মিছিল করে অফিস কার্যালয় ঘেরাও করে।

বিক্ষোভ মিছিল শেষে অফিস কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক-কর্মচারি সংগঠনের সভাপতি সাজেদুল ইসলাম শাহীন, সহসভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান উজল, দাশুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বকুল সরদার সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ও দপ্তর সম্পাদক মাসুম হোসেন প্রমুখ।

এদিকে পাবনা সুগার মিলের সংশ্লিষ্ঠদের মাধ্যমে জানা যায়। এখনো ২৪ কোটি টাকার সম মূল্যের ৪ হাজার টন চিনি অবিক্রিত অবস্থায় গোদামজাত হয়ে আছে। এই অবিকৃত চিনি বিক্রি হয়ে গেলে শ্রমিকদের এই বকেয়ার টাকা পরিশোধ করা সম্ভব হতো। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ঠ দপ্তরের উর্ধতন কতৃপক্ষের কাছে শ্রমিকদের সমস্যার কথা জানালেও সমাধানে কোন পদক্ষেপ নিচ্ছেনা তারা। সমস্যা সমাধানের জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।

বর্তমানে পাবনা সুগার মিলে মিলে নিয়মিত শ্রমিক রয়েছে ৪শ জন, মৌসুমি শ্রমিক রয়েছে ২শ জন এবং চুক্তি ভিত্তিক শ্রমিক রয়েছে ১শ জন। শ্রমিক ও কর্ম-চারীরা টানা ৬ মাস বেতনভাতা এখনো পাননি। শ্রমিক-কর্মচারিদের বকেয়া এসে দাঁড়িয়েছে ৮ কোটি টাকায়। আর যারা এই মিলের আখ চাষি রয়েছে তাদেরও পাওনা আরো ৩ কোটি টাকা। বকেয়া বেতন ও ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে এই চিনি কলের সাথে সংশ্লিষ্ঠ শ্রমিক কর্মচারীরা।

তাদের দাবী, আগামী সাত দিনের মধ্যে বকেয়া পাওনা পরিষদ করা না হলে বৃহত্তর আন্দোলন ও কর্মসূচিতে যাওয়ার ঘোষনা দেন শ্রমিক নেতারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর