বগুড়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নাহিদ হাসান (২০) নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

নিহত নাহিদ শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমবার হোসেন বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী শাকপালা দক্ষিণপাড়া এলাকায় নাহিদকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে ফেলে রাখে দুর্বৃত্তরা। এরপর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে রাত সাড়ে ১০টায় পুলিশ নাহিদের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর