মিশিগানের ডেট্রেইট শহরে চিকিৎসকরা এক তরুণীকে মৃত ঘোষণা করেন। পরে ওই তরুণীর মরদেহ ব্যাগে ভরে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু দাফনের ঠিক আগ মূহুর্তে হঠাৎ ব্যাগের ভিতর তরুণী নড়ে ওঠেন। সাথে সাথে ব্যাগ খুলে দেখা যায় তরুণী তাকিয়ে আছে ও শ্বাস-প্রশ্বাস চলছে। তাৎক্ষণিক তরুণীকে আবারো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি চিকিৎসকরা। তবে, ওই তরুণীকে মৃত ঘোষণা করা হয়েছিল তার শ্বাস-প্রশ্বাস বন্ধ দেখে। বর্তমানে তরুণী চিকিৎসাধীন আছেন। তবে লাইফসাপোর্ট এবং অক্সিজেন মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারছেন।
গত রবিবার সকালে চিকিৎসকরা ওই তরুণীকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ প্রায় দুই ঘণ্টা ধরে বডি ব্যাগে রাখা ছিল। পরিবারের সদস্যারা ব্যাগ খুলেই জীবন্ত মেয়েকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জরুরি নম্বরে ফোন করে সাহায্য নেন তারা। মাত্র ১৫ মিনিটের মধ্যেই পুলিশ এবং চিকিৎসকদল সেখানে পৌঁছে যায়। সূত্র : ইস্ট বে টাইমস
বার্তা বাজার কে.কে