করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গ্রহণ করেছে নতুন উদ্যোগ। প্লাজমা দান করতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায় গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনা জয়ী ৩০ জন সদস্য।
বুধবার (২৬ আগস্ট) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে করোনা জয়ী সিএমপির ৩০ সদস্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। এসময় সিএমপি কমিশনার এর পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দেশমাতৃকার সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগনকে সুরক্ষা দিতে গিয়েই নিজেরাও করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে সঠিক চিকিৎসা ও যথাযথ পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে প্লাজমা দানের উদ্যোগ গ্রহণ করেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সুরক্ষায় দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে হারিয়েছে তাদের ০৫ জন সদস্যকে। এরপরও চলমান রয়েছে সিএমপি’র ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম, হাসপাতাল স্থাপন, জন সচেতনতা সৃষ্টি সহ করোনা প্রতিরোধে সিএমপির গৃহিত নানাবিধ উদ্যোগ।
বার্তাবাজার/এমকে