দেশে একদিনে ৫৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৩ লাখ ছাড়াল

মহামারি করোনাভাইরাসে একদিনে আরও ২ হাজার ৫১৯ জন আক্রান্ত হয়েছে। যার ফলে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে। এই সময়ে আরও ৫৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যু তালিকায় মোট যুক্ত হলো ৪ হাজার ৮২ জন।

আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন এবং মোট সুস্থ ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন। একদিনে ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ৩৯ পুরুষ ও নারী ১৫ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর