অভিনব প্রতারণার ফাঁদ বিদেশি খেলোয়াড়দের, আটক ৪

বিদেশি পার্সেলের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ বিদেশিকে গ্রেফতার করেছে সিআইডি। খেলোয়াড়, স্টুডেন্ট ও টুরিস্ট ভিসায় বিদেশিরা দেশে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিনব প্রতারণার ফাঁদ খুলে বসেছে তারা।

আজ বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- ল্যাপটপ, পাসপোর্ট ও বেশ কয়েকটি সিমকার্ড।

গ্রেফতারকৃত ৪ বিদেশি নাগরিককে সিআইডি কার্যালয়ে নিয়ে আসলে গণমাধ্যম দেখে চিৎকার করে নিজেদের বার বার খেলোয়াড় বলে পরিচয় দেন।

সিআইডির এসএস সৈয়দা জান্নাতারা বলেন, খেলোয়াড় ও স্টুডেন্ট ভিসায় দেশে এসে। স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তুলে প্রতারণা চক্র। যেখানে পার্সেল গিফটের কথা বলে তারা হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। এ ৪ জনের ২ স্টুডেন্ট ভিসায় এবং ২ জন খেলোয়াড় ভিসায় দেশে আসেন।

তিনি আরও বলেন, ২০১১ সালে দেশের বিভিন্ন লিগ খেলায় অংশ নেন মরো মোহাম্মদ এবং মরিসন। কিন্তু দীর্ঘ ৯ বছর পাসপোর্টের মেয়াদ ছাড়াই গার্মেন্টস ব্যবসার কথা বলে এ দেশে থেকে যান। এরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে প্রতারণার চক্র গড়ে তুলেছেন।

রাজধানীর দক্ষিণখান, কাউলা ও বসুন্ধরা এলাকা থেকে কাফরুল থানায় একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর