আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ইরাকের রাষ্ট্রদূত থাকছেন এম ফরহাদ

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ এম এম ফরহাদ ইরাকের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আদেশ জারি জনপ্রশাসন মন্ত্রণালয়। তার চুক্তির মেয়াদ ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩ মাস বাড়িয়েছে সরকার।

আজ বুধবার(২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মকর্তা এ এম এম ফরহাদকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ১ আগস্ট ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে আগামী ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত ফের একইপদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগের শর্ত অপরবর্তিত রেখে ফের চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলে আদেশে বলা হয়েছে।

২০১৬ সালের ২৬ মে ইরাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব এ এম এম ফরহাদ।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফরহাদ এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসক ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সরকারি চাকরিতে যোগ দেন।

তিনি অর্থ মন্ত্রণালয়, গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন ও ট্যুরিজম মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর