গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিজ বাড়ির খাটের নিজ থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ‘সন্দেহভাজন অভিযুক্ত’ বাদল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাদল মিয়াকে ঢাকার সবুজবাগ থানা এলাকা থেকে আটক করা হয়। আটক বাদল মিয়া কুমিল্লা হোমনা উপজেলার হোদাদাউপুর গ্রামের বাসিন্দা। নিহত কামরুল ও শিফার মামা হন তিনি। এই হত্যাকাণ্ডের পর থেকেই মামা বাদল মিয়া পলাতক ছিলেন।
বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক বাদলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গতদিন মঙ্গলবার নিহতদের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির খাটের নিচ থেকে কামরুল ইসলাম (১০) ও মেয়ে শিফা আক্তারের (১৪) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (১০) ও মেয়ে শিফা আক্তারের (১৪)। ওইদিন বিকেল কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না থেকে কামরুল ও শিফার। এ নিয়ে এলাকায় মাইকিংও করা হয়। পুলিশকেও ঘটনাটি জানানো হয়। পরে রাতে নিজ বাড়ির দুই রুমের দুই খাটের নিচে কামরুল ও শিফার রক্তাক্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।
বার্তা বাজার কে.কে