মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে আইনি জটিলতা

২৯ বছরের সম্পর্ক ছিন্ন করে অবশেষে বার্সা ছাড়লেন লিওনেল মেসি। বার্সেলোনা ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার ক্লাবকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়ার পরও তার সমর্থকরা এখনো বিশ্বাস করতে চাইছেন না যে তাদের প্রিয় এমএল টেন এভাবে অভিমানী হয়ে বিদায় নেবেন।

ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ক্লাব ছাড়ার বিষয়ে মেসি বার্সাকে কাগজপত্র জমা দিয়েছেন। ২০২১ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়নের সময় কাতালান ক্লাবটির সঙ্গে লিওর চুক্তিতে উল্লেখ ছিল, মেয়াদ শেষের আগে মেসি ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে পারবেন। তবে আইনের আরেক দিক তুলে ধরে মেসির ক্লাব ছাড়ায় বাধ সেধেছে বার্সেলোনা। তাদের ভাষ্য, গত ৩০ জুনের পর থেকে নতুন মৌসুম শুরু হয়ে গেছে। ওই তারিখ পার হয়ে যাওয়ায় মেসি এখন আর দল পাল্টাতে পারবেন না। তাকে এই মৌসুম শেষ করে যেতে হবে।

মেসির আইনজীবী পাল্টা যুক্তি উপস্থাপন করে জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে এ বছর সদ্য শেষ হওয়া মৌসুম পিছিয়ে গিয়েছিল। তাই বার্সেলোনা ত্যাগের জন্য তার মক্কেলের হাতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় হাতে আছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর