ইন্সপেক্টর লিয়াকতের নামে এবার অপহরণ ও চাঁদাবাজির মামলা

মেজর সিনহা হত্যাকান্ডে জড়িত টেকনাফ থানাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের বরখাস্তকৃত ইন্সপেক্টর লিয়াকতের নামে অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।

আজ (বুধবার) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মাদ নমানের আদালতে মামলাটি দায়ের করেন এস এম জসিম উদ্দীন নামের ওই ব্যবসায়ী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৪ সালে মিথ্যা অপহরণ করে জসিম উদ্দীনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এস আই লিয়াকতসহ তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলায় তাকে হয়রানি করার অভিযোগ করেন। সিএমপির একজন উপ-কমিশনারকে মামলাটি তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর