ঢাবি ছাত্রী ধর্ষণে অভিযুক্ত মজনুর বিচার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় কারাগারে থাকা অভিযুক্ত মজনুর বিচারকার্য ভার্চুয়াল আদালতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার ভার্চুয়াল আদালতে মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এর আগে গত ১৬ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মাৎ কামরুন্নাহার এই অভিযোগপত্র গ্রহণ করেন। পাশাপাশি চার্জ শুনানির দিন ধার্য করা হয় ২৬ আগস্ট।

গত ১৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আবু বক্কর ঢাকা মহানগর হাকিম আদালতে মজনুর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। মামলায় দাখিল করা হয় ১৬ জনকে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে মুখ চেপে ধরে সড়কের পাশের ঝোপে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পাশাপাশি করা হয় শারীরিক নির্যাতনও। পরদিন সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

এর পর ৮ জানুয়ারি মজনুকে গ্রেফতার করে র‍্যাব। ৯ জানুয়ারি সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে অনুমতি দেন আদালত। ১৬ জানুয়ারি ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দেন মজনু।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর