মেহেরপুরে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

মেহেরপুরের গাংনীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় তাকে আটক করে। আটককৃত ব্যাক্তি কুষ্টিয়া মিরপুর উপজেলার আটিগ্রামের হাসিবুল ইসলামের ছেলে শাহিনুর রহমান সবুজ(২৭)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গাংনী উপজেলার বামন্দীতে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে বামুন্দী শ্যামলী কাউন্টার থেকে একটি লাগেজের মধ্যে থাকা ৭০ বোতল ফেনসিডিলসহ শাহিনুর রহমান সবুজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে আটককৃত শাহিনুর ইসলাম সবুজ এর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর