অবৈধভাবে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত পাপিয়া ও তার স্বামী সুমনের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।
আজ (বুধবার) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।
এর আগে ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে পাপিয়া দম্পতির বিরুদ্ধে মামলাটি করেন। দুদক আইনের ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি করা হয়।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি র্যাব-২ এর একটি দল পাপিয়া পিউকে বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে তাদের গ্রেফতার করে।
বার্তাবাজার/এসজে