অবৈধভাবে কো্টি কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আবজাল হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ (বুধবার) ঢাকা মহানগর দায়রা জজ কে মে ইমরুল কায়েস এই নির্দেশ দেন।
এর আগে অভিযুক্ত আবজাল আদালতে হাজির হয়ে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ জুন দুদক উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কার্যালয়ে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।
বার্তাবাজার/এসজে