ঝিনাইদহে নতুন করে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহে নতুন করে আরও ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫২১ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বলেন, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৪ টি পজেটিভ।

আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৮ জন, কালীগঞ্জ উপজেলায় ১০ জন, শৈলকুপা উপজেলায় ১০ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাদপুর উপজেলায় ২ জন। আক্রান্ত ১৫২১ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯২৮ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর