চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ডের ৬ হাজার ৫৭৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মাঝে ৮৭৮ জন মেধাবৃত্তি ও ৫ হাজার ৭০১ রয়েছে সাধারণ শিক্ষা গ্রেডে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এই তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
২০২০ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে দেশের সকল শিক্ষা বোর্ডের আওতাভুক্ত সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। এদের মধ্যে তিন হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০টাকা দেয়া হবে। আগামী দুই বছর বৃত্তি সুবিধা পাবে শিক্ষার্থীরা।
বার্তাবাজার/এসজে