বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।তবে বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে।

বুধবার (২৬ আগস্ট) সকালে এ খবর জানান বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, ঝোড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ২নং নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। খারাপ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে রাতে ছাড়ার নিয়ম থাকায় ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা যায়।

আজ বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ নৌবন্দরে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ২নং (পুনঃ) ২নং নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর