১০ সেপ্টেম্বর থেকে অনেকটাই আগের রুপ ফিরে পাবে রেলওয়ে

করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের রেলওয়ে খাত। দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর ৩১ মে রেল যোগাযোগ শুরুর পর ধাপে ধাপে চালু করা হচ্ছে বিভিন্ন ট্রেন। মোট ৪৮ জোড়া ট্রেন চলাচলের ঘোষণা ইতোমধ্যে দেয়া হয়েছে। আরও ১৯ জোড়াসহ মট ৬৭ জোড়া ট্রেন চলাচল করবে খুব শীঘ্রই।

একইসাথে করোনায় বন্ধ থাকা রাজধানীর অন্যতম রেল স্টেশন বিমানবন্দরও চালু হতে যাচ্ছে আগামী ১০ই সেপ্টেম্বর। এসিন চালু হবে নরসিংদী ও জয়বেদবপুর স্টেশনও। করনার কারণে বন্ধ থাকা রাতের যাত্রায় উচ্চ শ্রেণির যাত্রীদের কম্বল, চাদর ও বালিশ সরবরাহ আবারও চালু হবে। ট্রেনে খাবার বিক্রি ও কোটা অনুযায়ী টিকিট বিক্রিও শুরু হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক খায়রুল কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, আগামী ২৭ আগস্ট থেকে আরো ১৮ জোড়া ট্রেন চালু হবে। আর ৫ সেপ্টেম্বর থেকে আন্তনগর, লোকাল ও মেইল মিলে চালু হচ্ছে আরো ১৯ জোড়া ট্রেন।

আগামী ৫ সেপ্টেম্বর চালু হতে যাওয়া ট্রেনগুলো হচ্ছে—মহানগর গোধূলি/প্রভাতী ও তূর্ণা এক্সপ্রেস, জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর রুটে লোকাল, মহানন্দা এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার, নকশিকাঁথা এক্সপ্রেস, সাগরিকা কমিউটার, উত্তরা এক্সপ্রেস, মহুয়া কমিউটার ও বেতনা এক্সপ্রেস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর