মহামারী করনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে একদিনে আরও ১ হাজার ৫৯ জনের প্রাণহানি হয়েছে। ভাইরাসটির কারণে এখন পর্যন্ত দেশটিতে ৫৯ হাজার ৪৪৯জন মানুষের জীবন প্রদীপ নিভে গেছে।
আজ (বুধবার) দেশটির গণমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
তাদের খবরে বলা হয়, দেশটিতে গত ২৪ ঘন্টায় আরও ৬৭ হাজার ১৫১ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। যার ফলে মোট শণাক্তকৃত রোগী দাঁড়িয়েছে ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬৩ হাজার ১৭৩ জন। যার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ২৪ লাখ ৬৭ হাজার ১৭৩ জন।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।
বার্তাবাজার/এসজে