স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী আটক

জামালপুরের মাদারগঞ্জে স্ত্রী ও ৩ বছর বয়সী সন্তানকে হত্যার দায়ে হারুন অর রশিদ পলাশ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতরাতে (মঙ্গলবার) উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত পলাশ চর গোপালপুর গ্রামের ফজলু মেম্বরের ছেলে। ঘটনার পর বুধবার সকালে পলাশকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আকবর আলী জানান, পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী হারুন অর রশীদ পলাশের সঙ্গে স্ত্রী শিখার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে ভারী কিছু দিয়ে আঘাত করলে শিশু তৌফিক ও তার মা শিখার মৃত্যু হয়।

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর