বিশ্বের অনেক দেশে করোনার প্রকোপ কমছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ দক্ষিণ এশিয়া ছাড়া বিশ্বের অধিকাংশ দেশে কমছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতিশিদো মোতি, ‘বিশ্বের অনেক দেশে মনে হচ্ছে করোনাভাইরাস কমেছে।’‘ইউরোপিয়ান অঞ্চলে গত তিন সপ্তাহ ধরে নতুন রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কম। পড়তির দিকে মৃত্যুর সংখ্যাও।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতেও এ কথার সত্যতা মিলেছে। গত সপ্তাহে বিশ্বব্যাপী ১৭ লাখ ৪২ হাজার ৯৭৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। যা তার আগের সপ্তাহের তুলনায় প্রায় এক লাখ কম।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে মোট করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৩৩৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখ ২৩ হাজার ২৭৮ জন। সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৩৭৭ জন।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতে। আক্রান্ত ও শনাক্তের তালিকায় তিন নম্বরে থাকা দেশটিতে মোট ৩২ লাখ ৩১ হাজার ৭৫৪ জনের করোনা শনাক্ত করা হয়েছেন, মারা গেছেন ৫৯ হাজার ৬১২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর