৭ জুন ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বুধবার পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী।
৭ জুন ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
বার্তাবাজার/এমকে