আফ্রিকা মহাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়েছে। নিরপেক্ষ আফ্রিকান আঞ্চলিক সার্টিফিকেশন কমিশন থেকে এই ঘোষণা দেয়া হয়েছে বলে বিবিসি’র এক খবরে জানানো হয়েছে। মঙ্গলবার পোলিও মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো আফ্রিকাকে।
বছর পঁচিশ আগে পোলিও আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করে আফ্রিকার হাজার হাজার শিশু। তবে পোলিও নির্মূলে অনেকটাই সাফল্য দেখিয়েছে বিশ্ব।
আফ্রিকান রিজনাল সার্টিফিকেশন কমিশন জানিয়েছে, এই অঞ্চলের ৯৫ শতাংশের বেশি মানুষকে পোলিও টিকা দেয়া হয়েছে। ব্যাপকভাবে টিকাদান কর্মসূচির মাধ্যমেই পোলিও নির্মূল সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পোলিও থেকে সুস্থ হওয়ার এখন পর্যন্ত কোনো ওষুধ আবিস্কৃত হয়নি। তবে এই রোগে যেন কেউ আক্রান্ত না হয় তার জন্য দেয়া হয় টিকা। বিশ্বের অনেক দেশ এই রোগ বিতাড়ন করতে সক্ষম হয়েছে। বর্তমানে কেবল আফগানিস্তান এবং পাকিস্তানেই পাওয়া যায় পোলিওর সংক্রমণ।
বার্তাবাজার/এসজে