কিছুদিনের মধ্যেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়ারদের বেতন ও ম্যাচ ফি বাড়াতে যাচ্ছে বিসিবি। উইমেন্স উইং থেকে এ সম্পর্কিত একটি প্রস্তাবনা পাঠানো হবে বোর্ড সভায়। বেতন বৃদ্ধির বিষয়টা বিসিবির অনুমোদন পেলেই ইতিবাচক হবে।
জানা যায়, ১০-২০ ভাগ বেতন বাড়ানো হতে পারে নাড়ি ক্রিকেটারদের। একইসাথে বেশ কয়েকগুন বাড়তে পারে ম্যাচ ফিও।
এ বিষয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ‘আমরা ওদের বেতন বাড়াবো, ম্যাচ ফিও বাড়ানো হবে। একেবারে অনেক হবে না। অল্প অল্প করে বাড়ানো হবে। বেতন ১০-২০ ভাগ বাড়ানো হবে। ম্যাচ ফি কয়েক গুণ বাড়বে।’ পরবর্তী বোর্ড সভায় এটি অনুমোদন হতে পারে।
এখন চারটি ক্যাটাগরিতে ভাগ করে পারিশ্রমিক দেয়া হয় নারী ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরিতে ৫০ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৩০ হাজার ও ‘ডি’ ক্যাটাগরিতে ২০ হাজার টাকা করে দেয়া হচ্ছে তাদের। এই চুক্তিতে আছেন ২০ জন ক্রিকেটার।
এছাড়া ম্যাচ ফি হিসাবে ওয়ানডেতে তারা পান ১০০ ডলার ও টি-২০ তে ৭৫ ডলার। যদি ম্যাচ ফি বাড়ে তবে ওয়য়ানডেতে ৪০০ ডলার ও টি-২০ তে ৩০০ ডলার হতে পারে।
বার্তাবাজার/এসজে