রাজধানীতে ছয় ফার্মেসিকে সোয়া পাঁচ লাখ টাকা জরিমানা

রাজধানীতে ৬ ফার্মেসিকে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রাবাড়ীতে র‌্যাবের ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং-এর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি চৌকস দল উপ

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী ৬ ফার্মেসীকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওষুধ প্রশাসনের অনুমোদন ব্যতীত ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুদ ও বিক্রয় করায় রাফসান ড্রাগ হাউজ-১, এর ম্যানেজার রবিউল ইসলামকে ১ লাখ ২৫ হাজার টাকা, মদিনা ড্রাগ হাউজের মালিক হাজী আব্বাস উদ্দিনকে ৭৫ হাজার টাকা, নূর মেডিকেল হলের মালিক মো. ইসমাইল ২৫ হাজার টাকা, সৈয়দ ফার্মেসির মালিক মো. এনামুলকে ২ লাখ ৫০ হাজার টাকা, লাকি ফার্মেসির মালিক জ্যোতিশ চন্দ্র অধিকারীকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বেশকিছু ফার্মেসি থেকে তিন লাখ টাকা সমমূল্যের বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করে র‌্যাব। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর