ঠিক কী কারণে বার্সার সাথে এতো লম্বা সময়ের বন্ধন ছিড়ে ফেলছেন বলা যাচ্ছে না। তবে গোল ডট কম জানায়, করোনা মহামারীর কারণে ক্লাব যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তা থেকে কাটিয়ে উঠতে মেসিকে ব্রিক্রি করতে চায় বার্সা। তাছাড়া বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যানের ভবিষ্যত পরিকল্পনা মেসির মনে ধরেনি, নিজের ভবিষ্যতেরও ভালো দেখছেন না। বর্তমান দল নিয়েও তিনি অসন্তুষ্ট ছিলেন।
মেসি বার্সা ছাড়ার আরও একটি বড় কারণ রয়েছে। সেটি হলো, বার্সা বোর্ডের সঙ্গে মেসির বনিবনা হচ্ছিল না। এর আগে মেসির কয়েকটি সাক্ষাৎকারেও বিষয়টি উঠে আসে। বার্সার হয়ে নতুন নতুন রেকর্ড গড়েছেন মেসি। টানা ২০ বছর ধরে আছেন স্পেনের এই ক্লাবটিতে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাব থেকে বিনা ট্রান্সফার ফিতে যোগ দেন ন্যু ক্যাম্পে। ২০০২ সাল থেকে বার্সা যুবদলের হয়ে শুরু করেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।
কেএস/বার্তাবাজার