বৃষ্টির কল্যানে পাকিস্তানের ড্র

ফলোঅনে পড়ে হারের শঙ্কায় ছিল তারা। অবশেষে বৃষ্টিই বাঁচালো আজহার আলীর দলকে। ব্যাটসম্যানদের কৃতিত্বকেও অবশ্য খাটো করা যাবে না। সব মিলিয়ে সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটিতে স্বস্তির এক ড্র পেল আজহার আলির দল। প্রথম টেস্টে জয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

পঞ্চম দিনেও হানা দিয়ে বসে বৃষ্টি। প্রথম দুই সেশনেও বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। কিন্তু শেষ সেশনে বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুত হয়ে যায়। ইংল্যান্ডও মিরাকলের আশায় মাঠে নামে, পাকিস্তানের ফের শুরু হয় ম্যাচ বাঁচানোর পরীক্ষা।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫৮৩ রানের জবাবে প্রথম ইনিংসে ২৭৩ রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে মাঠে নামে আজহার-বাবররা।

ইংল্যান্ড প্রথম ইনিংস : ১৫৪.৪ ওভারে ৫৮৩/৮ ডিক্লে.
পাকিস্তান প্রথম ইনিংস : ৯৩ ওভারে ২৭৩/১০
পাকিস্তান দ্বিতীয় ইনিংস : ৮৩.১ ওভারে ১৮৭/৪
ফল : ম্যাচ ড্র

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে জয়ী।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর