বার্সেলোনায় আর থাকছেন না মেসি

২৯ বছরের সম্পর্ক ছিন্ন করে অবশেষে বার্সায় না থাকার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন লিওনেল মেসি। নিজের শৈশবের ক্লাব বার্সেলোনাকে জানিয়ে দিলেন, এই ক্লাবে আর থাকবেন না। দ্রুত চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান আর্জেন্টাইন জাদুকর। টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ফুটবলের বিশ্বস্ত সংবাদমাধ্যম গোল ডটকম।

কাতালান ক্লাবটির সঙ্গে মেসির বর্তমান চুক্তি আছে ২০২১ সালের জুন পর্যন্ত। ওই চুক্তি নবায়ন তো পরের কথা, শেষ করেও যেতে রাজি নন মেসি।

বাঁ পায়ের জাদুতে বার্সার হয়ে নতুন নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন মেসি। টানা দুই দশক কাটিয়ে দিয়েছেন স্পেনের এই ক্লাবটিতে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাব থেকে বিনা ট্রান্সফার ফিতে যোগ দেন ন্যু ক্যাম্পে। ২০০২ সাল থেকে বার্সা যুবদলের হয়ে শুরু করেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর