নগ্ন হয়ে তরুণীকে ধর্ষণের হুমকি, যুবক আটক

প্রকাশ্য দিবালোকে নগ্ন হয়ে তরুণীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় বাবুল নামের সেই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে তাকে আটক করার তথ‌্য নিশ্চিত করেন সদরঘাট অফিসার ইনচার্জ (ওসি) এসএম ফজলুর রহমান ফারুকী।

ফজলুর রহমান ফারুকী বলেন, ‘ফেসবুকে ভাইরাল হওয়া ছবির ভিত্তিতেই বাবুলকে আটক করা হয়।’

এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণী বা তার পরিবার থানায় কোন অভিযোগ করেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় প্রকাশ্যে নগ্ন হয়ে এক তরুণীকে উত্ত‌্যক্ত ও ধর্ষণের হুমকি দেয় বাবুল। পারিবারিক বিরোধের জেরে গত রোববার (২৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নগ্ন হওয়ার দৃশ‌্যের একটি ছবি ভাইরাল হলে চট্টগ্রামে তোলপাড় সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সদরঘাট থানার পশ্চিম মাদার বাড়ির টং ফ’কির মাজার লাইনে এ ঘটনা ঘটেছে। বাবলু নামের এক যুবক প্রকাশ‌্যে নিজের প‌্যান্ট খুলে ওই তরুণীর দিকে অশ্লীলভাবে এগিয়ে যায়। সেসময় তাকে ধর্ষণেরও হুমকি দেয় বাবলু। তবে ঘটনাটি গত রোববার ঘটলেও আজ মঙ্গলবার ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ব্যাপারে পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি উত্তর) আসিফ মহিউদ্দীন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর