প্রথম পেসার হিসেবে ‘৬০০’ অ্যান্ডারসনের

ইতিহাসে নিজের নাম লেখাতে তৃতীয় টেষ্টের আগে দরকার ছিলো মাএ ৭ উইকেট। ৫৯৩ উইকেট নিয়ে এই টেস্টটি শুরু করেছিলেন জেমস অ্যান্ডারসন। অর্থাৎ দুই ইনিংসে ৭ উইকেট পেতে হতো। একটি কম হলেও আরেকটি সিরিজ পর্যন্ত অপেক্ষা।

কিন্তু তেমন টা হতে দেননি এই ইংলিশ পেসার। পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটন টেস্টেই মাইলফলকে পা রাখলেন। আজহার আলিকে প্রথম স্লিপে জো রুটের ক্যাচ বানিয়ে টেস্টে ৬০০ উইকেট পূর্ণ করেছেন অ্যান্ডারসন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম সে ব্যাক্তি, যিনি ৬০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন। সব মিলিয়ে এখন টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন অ্যান্ডারসন।

তালিকার উপরে থাকা তিনজনই স্পিনার। ৮০০ উইকেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়াহ মুরালিধরন। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্ন, তার উইকেটসংখ্যা ৭০৮টি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর