একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। আজ(মঙ্গলবার) রাত আটটার দিকে ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও তা সন্ধ্যা সোয়া ৭টা থেকে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ মোবাইলে এসএমএস- এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তবে প্রথম ধাপে কত শতাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন তা এখনো জানা যায়নি।
ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা তাদের মোবাইলে একটি এসএমএস- এর মাধ্যমে তাদের ফল জানতে পারছেন। একইসাথে তাদের একটি সিকিউরিটি কোড পাঠানো হচ্ছে। কোর্ডটি শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের ক্ষেত্রে সংগ্রহে রাখতে হবে।

এছাড়াও ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইট (http://www.xiclassadmission.gov.bd/) থেকেও একাদশ শ্রেণিতে ভর্তির ফল জানা যাচ্ছে।
কেএস/বার্তাবাজার