মায়ের সামনে বখাটে ‘প্যান্ট খুলে’ মেয়েকে ধর্ষণের হুমকি

চট্টগ্রামে দিনে দুপুরে বাবলু নামে এক বখাটে মায়ের সামনে ‘প্যান্ট খুলে’ মেয়েকে ধর্ষণের হুমকি দিয়েছে।

আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে নগরীর সদরঘাট থানার ২৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাদারবাড়ির টং ফকির মাজার লাইনের সামনে। ওই এলাকার বাসিন্দা বাবলু। ঘটনার সময় সঙ্গে বাবলুর ছিলেন মা জোছনা ও তার ভাই জিতুর স্ত্রী সানজিদা।

এ ব্যাপারে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান সিদ্দিকীর কাছে বিষয়টি জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (কাউন্টার টেরোরিজম) মো. নাজমুল ইসলাম বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে তৎপর রয়েছে পুলিশ।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর