লঙ্কা সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক ম্যাকমিলান

অবশেষে নিয়োগ করা হলো টাইগারদের ব্যাটিং কোচ। আসন্ন লঙ্কা সফরে তামিম-মুশফিকদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন ক্রেইগ ম্যাকমিলান। নিউজিল্যান্ডের সাবেক এ তারকা অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এর আগে ২০১৮ সাল থেকে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন নিল ম্যাকেঞ্জি। সাবেক এ প্রোটিয়া ক্রিকেটার সম্প্রতি পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ম্যাকেঞ্জি চলে যাওয়ার পর থেকেই গুঞ্জন ওঠে কে হচ্ছেন সাকিব-তামিমদের নতুন ব্যাটিং কোচ। মাত্র কয়েক দিনের ব্যবধানে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিল বিসিবি।

আগামী মাসের শেষ দিকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলংকায় পাড়ি জমাবে রিয়াদ-মুশফিকরা। সফরে তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকিছু ঠীক থাকলে লঙ্কা সিরিজেই মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর