কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে রোকন মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চর গোরক মন্ডল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকন মিয়া ওই গ্রামের হারান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ীর উঠানে খেলতে খেলতে শিশুটি সবার অগোচরে সামনের পুকুরে ডুবে মারা যায়। পরে শিশুটির মাসহ পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে। শিশু পুত্রের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর